ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই: নাহিদ ইসলাম

অপরাধ আজকাল
January 6, 2026 11:06 am 👁️ 327 বার পড়া হয়েছে
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই। তাহরিমা জান্নাত সুরভী নাগরিক সুবিধা পাননি। তার সাথে কোনো ন্যায়বিচার করা হয়নি। একটি মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল। গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করার কারণে প্রশাসন যেন তাঁর বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়।’

সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া চৌরঙ্গীরপাড় এলাকায় জামিনে মুক্তি পাওয়া আলোচিত জুলাই যোদ্ধা সুরভীর বাসায় তাকে দেখতে গিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

‎এর আগে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় সুরভীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

গতকাল সন্ধ্যায় তার দুই দিনের রিমান্ড আদেশ বাতিল করা হয়। অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে তার চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

এর আগে গতকাল দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী সুরভীর দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এই আদেশের পর আদালতপাড়ায় ‘ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা।

জামিন পেয়ে সুরভি টঙ্গীর বাসায় ফিরলে গতকাল দিবাগত রাতেই তাকে দেখতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর মহানগর ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।