বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় সাভারের পৌর এলাকার মজিদপুরে একটি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভার থানা ও পৌর ছাত্রদল এ দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, পৌর ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু, মোশারফ হোসেন হিমেল, থানা ছাত্রদল নেতা মাহবুব সামিরসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে সুজন শিকদার বলেন,
“আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে আরও শক্তিশালী করবে। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং যতদিন তিনি অসুস্থ, ততদিন ছাত্রদল মাঠে থেকে তাঁর পুণরায় সুস্থতা কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করে যাবে।”

