ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অপরাধ আজকাল
September 22, 2026 8:46 pm 👁️ 1,219 বার পড়া হয়েছে
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়নের ধুমি হায়াতপুর এলাকায় আব্দুল বারীকে জড়িয়ে একটি শিশুকে বলাৎকারের অভিযোগ সংক্রান্ত ‘চাঁপাই টু ডে’সহ কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রকাশিত সংবাদে যে অভিযোগ ও বক্তব্য তুলে ধরা হয়েছে, তা আমাদের দৃষ্টিতে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে প্রকৃত ঘটনার কোনো সামঞ্জস্য নেই।

বিশেষ করে সংবাদে সালিশ, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং ঘটনা ধামাচাপা দেওয়ার মতো যেসব অভিযোগ উল্লেখ করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা যথাযথভাবে যাচাই-বাছাই না করে এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ না করেই একতরফাভাবে গুরুতর অভিযোগ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের ক্ষেত্রে সংবাদ প্রকাশের আগে যথাযথ অনুসন্ধান, তথ্য-প্রমাণ যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ করা সাংবাদিকতার দায়িত্বশীলতার অংশ। কিন্তু এসব বিষয় যথাযথভাবে অনুসরণ না করে সংবাদ প্রকাশের ফলে একজন ব্যক্তি ও একটি পরিবারের সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই, প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো সত্য নয়। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের গুরুতর ও মানহানিকর তথ্য প্রচার কোনোভাবেই কাম্য নয়।

সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রতি অনুরোধ, ভবিষ্যতে এ ধরনের গুরুতর অভিযোগ প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষ অনুসন্ধান, তথ্য-প্রমাণ যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা হোক।

একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। তদন্তে প্রকৃত সত্য যা-ই প্রমাণিত হোক না কেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচারের প্রত্যাশী।

পরিশেষে, যাচাই-বাছাই ছাড়া মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রকাশের মাধ্যমে কোনো ব্যক্তি বা পরিবারের সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রতিবাদকারী
আব্দুল বারী
ধুমি হায়াতপুর, রানিহাটি ইউনিয়ন
চাঁপাইনবাবগঞ্জ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।