ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ

গোলাম সারওয়ার সজল :
November 15, 2025 6:23 am 👁️ 1,262 বার পড়া হয়েছে
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট প্রার্থনা করে সাভার থানা ছাত্রদল ব্যাপক প্রচারণা চালিয়েছে।

 ঢাকা–আরিচা সড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু হয়। নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার। প্রচারণার কাফেলা সাভার বাসস্ট্যান্ড হয়ে চাঁপাইন এলাকায় পৌঁছালে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী প্রচারণা কর্মসূচির সমাপ্তি হয়।

প্রচারনা চলাকালে ছাত্রদল নেতারা ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে বিএনপির ৩১ দফার মূল প্রতিপাদ্য তুলে ধরেন। তারা বলেন, “রাষ্ট্র মেরামতের এ আন্দোলন কেবল রাজনৈতিক উদ্যোগ নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম।”

সংক্ষিপ্ত সমাবেশে সুজন সিকদার বলেন,

“নবীন-প্রবীণ মিলেমিশে ভোট দিব ধানের শীষে— এটাই আমাদের অঙ্গীকার। দেশকে বাঁচাতে হলে এই ৩১ দফা বাস্তবায়ন জরুরি। আর সেই পথ দেখাতে সক্ষম একমাত্র ধানের শীষ। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি, জনগণকেও যুক্ত করছি।”

তিনি আরও বলেন, বর্তমান রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই ৩১ দফার মাধ্যমে কাঠামোগত পরিবর্তন ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়।

এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা-১৯ আসনে ধানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বিজয়ের জন্য সকলের কাছে ভোট চান। এলাকাজুড়ে প্রচারণা চলাকালে উৎসবমুখর পরিবেশ দেখা যায় এবং সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়া ছিল লক্ষ্যণীয়।

ছাত্রদল নেতাদের প্রত্যয় “জনগণের সাথে থেকেই পরিবর্তনের আলো জ্বালাবে ধানের শীষ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।