এইচ এম আতিকঃ সাভার
ঢাকার সাভারের বিরুলিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিরুলিয়া ইউনিয়নের বাগ্নীবাড়ি বাবুরটেক খেলার মাঠে সাবেক ইউপি সদস্য হাজী মোঃ মনিরুল হক এর আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লব।
এছাড়াও ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এতে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে সমাজে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক বলে উল্লেখ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

