ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে শেখ মিলনের বিবৃতি

শ্যামনগর প্রতিনিধি:
April 12, 2026 10:20 pm 👁️ 1,635 বার পড়া হয়েছে
Link Copied!

গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে “দৈনিক সাতক্ষীরার তথ্য” নামক একটি অনলাইন পোর্টালে প্রকাশিত “রাজনীতির আড়ালে জুয়ার সাম্রাজ্য; শ্যামনগরে গডফাদার শেখ মিলনের কীর্তিতে” শিরোনামের সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন শেখ মিলন।

এক বিবৃতিতে তিনি জানান, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অসত্য এবং কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই তাকে ‘গডফাদার’ আখ্যা দেওয়া হয়েছে, যা তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদার জন্য চরম মানহানিকর।

তিনি আরও বলেন, “আমি কোনো ধরনের অসামাজিক বা অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত নই। একটি স্বার্থান্বেষী মহল আমার রাজনৈতিক ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করছে।”

শেখ মিলন উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এমন ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ দ্রুত প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।