ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

হংকংয়ে রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়লো কার্গো বিমান, নিহত ২

অপরাধ আজকাল
October 20, 2025 2:54 pm 👁️ 1,692 বার পড়া হয়েছে
Link Copied!

হংকং বিমানবন্দরে আজ  সকালে  অবতরণকারী একটি কার্গো বিমান একটি স্থলযানের সাথে সংঘর্ষ হয় এবং রানওয়ে থেকে কার্গো বিমানটি ছিটকে গিয়ে সরাসরি সমুদ্রে পড়েছে। ফলে এ ঘটনায় বিমানবন্দরের দুইজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ  এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হংকংয়ের বেসামরিক বিমান চলাচল বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে আগত বি-৭৪৪ মডেলের একটি কার্গো বিমান ‘অবতরণ করার পর উত্তর রানওয়ে থেকে বিচ্যুত হয়ে সমুদ্রে পড়ে যায়।’

বিভাগটি আরও জানিয়েছে, ‘প্রাথমিক তথ্য থেকে জানা যাচ্ছে যে বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, এবং দুইজন স্থলযান কর্মী আহত হয়ে সমুদ্রে পড়ে গেছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণা করা হচ্ছে বিমানটি স্থলভাগে থাকা একটি যানকে ধাক্কা দিয়েছে, যা পরবর্তীতে সাগরে পড়ে যায়।

দুর্ঘটনায় স্থলভাগে থাকা যানে থাকা ৩০ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন এবং ৪১ বছর বয়সী আরেকজনকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আজ সোমবার সকালে বিমানবন্দরের উত্তর রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, অন্য দুটি রানওয়ে এখনও চালু রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।