ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে তুষারধসে নিহত ৫

অপরাধ আজকাল
November 3, 2025 3:40 am 👁️ 1,875 বার পড়া হয়েছে
Link Copied!

ইতালির ডলোমাইট পর্বতমালায় শনিবার বিকেলে তুষারধসে ১৭ বছর বয়সী এক কিশোরীসহ পাঁচজন জার্মান পর্বতারোহীর মৃত্যু হয়েছে। পর্বতে উদ্ধার পরিষেবা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দুইটি পর্বতারোহী দল উত্তর-পূর্বাঞ্চলীয় সাউথ টাইরোল অঞ্চলের সুইস সীমান্তের কাছে একটি পাহাড়ে তুষারের প্রবল ধাক্কায়আক্রান্ত হয়। রোববার (২ অক্টোবর) ইতালির আল্পসের উদ্ধার পরিষেবাগুলো এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম দলটির মধ্যে তিনজন তুষারের নিচে সম্পূর্ণ চাপা পড়ে যায়। ওই তিনজনই মারা গেছেন।

দ্বিতীয় দলের চারজনের মধ্যে দুইজন আশ্রয়ের জায়গা পেয়ে প্রাণে বেঁচে যান।

রোববার সকালে উদ্ধার করা হয় অপর দুইজন পর্বতারোহীর মরদেহ-একজন বাবা এবং তার ১৭ বছর বয়সী মেয়ে। বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বিলম্বিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।