ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়ার এমন সংকটময় পরিস্থিতি আগে কখনো হয়নি: জামায়াত আমির

অপরাধ আজকাল
December 2, 2025 7:34 pm 👁️ 1,383 বার পড়া হয়েছে
Link Copied!

বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এমন সংকটময় পরিস্থিতি আগে কখনো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাতে এভারকেয়ার হাসপাতালে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে আসেন জামায়াত আমির। পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, ‘বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার ডায়ালাইসিস চলছে।’

 

এমন সংকটময় পরিস্থিতি তার আগে কখনো হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আমরা দোয়া করি তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তার পরিবারকে ধৈর্য ধারণের জন্য দোয়া করি। আল্লাহ তাকে রহম করুন।’

এর আগে দুপুরে প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেয়ার সুযোগ নেই। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেয়া হচ্ছে। যুক্তরাজ্য থেকে এসে বিশেষজ্ঞরা তাকে দেখবেন। দেখার পরে উনাকে যদি বিদেশে নেয়ার প্রয়োজন হয় বা বিদেশে নেয়ার মতো অবস্থায় আছেন বলে মনে করেন, তখন উনাকে বিদেশে নেয়া হবে।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসক দলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনের বিশেষজ্ঞদের মূল দল মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছাবে। এছাড়া যুক্তরাজ্যের চিকিৎসক টিম আসবে বুধবার (৩ ডিসেম্বর)।

গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।