ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেফতার ৩

ঢাকা প্রতিনিধি
November 9, 2025 10:04 am 👁️ 579 বার পড়া হয়েছে
Link Copied!

নগরীর মুরাদপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান- আজ রোববার সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে তাদেন গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে ষোলশহর স্টেশনের দিকে মিছিল করতে থাকে। খবর পেয়ে পাঁচলাইশ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দেয়। ঘটনার সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয়। পালিয়ে যাওয়া বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।

গ্রেফতারকৃরা হলেন- পাঁচলাইশ এলাকার আজিজুল হক বাবুলের ছেলে আনোয়ারুল হক ঈশান (১৭), প্রদীপ চন্দ্র দাশের ছেলে রাজন দাশ (১৯) ও প্রিয় লাল চন্দ্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।