টাঙ্গাইলের সখিপুরে নকল জনসন বেবি ওয়েল, শ্যাম্পু, সাবান, পাউডারসহ বিভিন্ন প্রসাধনী বিক্রি করার দায়ে একটি দোকানকে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কসমেটিকসের দোকানকে ১ লাখ টাকা জরিমানা করে। দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সখিপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি জানান, সখিপুর বাজারে পরিচালিত অভিযানে বাচ্চাদের ব্যবহৃত নকল ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রয় করার অপরাধে সাদিয়া কসমেটিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুলসংখ্যক নকল প্রসাধনী জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযানে সেনাবাহিনী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

