ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময়

ঢাকা প্রতিনিধি
November 6, 2025 10:13 am 👁️ 508 বার পড়া হয়েছে
Link Copied!

শেরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে জেলা শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।

জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ক্রিসেন্টের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান সোহেল, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান কাউন্সিলর, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন।

আরও ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জি: মনোয়ার হোসেন রঞ্জু, জেলা তাঁতীদলের আহ্বায়ক লালন মোল্লা, জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক আব্দুল খালেক, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা, জেলা শ্রমিকদলের সহ সভাপতি ফয়সাল খান তোতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, জেলা মহিলা দলের সহ-সভাপতি পারভীন আক্তার।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।