ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্টে কমলাপুর যুব সমিতির দাপুটে জয়

গোলাম সারওয়ার সজল :
September 19, 2026 12:58 am 👁️ 1,539 বার পড়া হয়েছে
Link Copied!

গোলাম সারওয়ার সজল :

সাভার ইয়ং মেল্স খ্রীষ্টান এসোসিয়েশনের (ওয়াইএমসিএ) উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাভার সেন্ট জোসেফ ফুটবল মাঠে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

উত্তেজনাপূর্ণ এ ম্যাচে কমলাপুর যুব সমিতি ও রিঙ্কু ফুটবল একাডেমি মুখোমুখি হয়। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে রিঙ্কু ফুটবল একাডেমিকে ৩-০ গোলে পরাজিত করে জয় তুলে নেয় কমলাপুর যুব সমিতি।

খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মি. শেখর গিলবার্ট পিউরীফিকেশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে ৭ নম্বর বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আমির শিরালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতি ঢাকা উত্তরের মহিলা বিষয়ক সম্পাদক ও আসন্ন পৌর নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী এডভোকেট তানজিলা আফরিন, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মো. মেহেদী হাসান মাসুম,  ভিষণ গার্মেন্টের জিএম মো. শহীদুর রহমানসহ এলাকার অসংখ্য ক্রীড়ামোদী দর্শক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। একই সঙ্গে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদকমুক্ত, সুস্থ ও সুসংগঠিত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক অবক্ষয় ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।