ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

দুপুরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন

অপরাধ আজকাল
November 3, 2025 3:38 am 👁️ 524 বার পড়া হয়েছে
Link Copied!

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠক শেষে সংসদের উচ্চ কিংবা নিম্নকক্ষে পিআর বা গণভোট কবে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার। তবে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কারা এ ব্রিফিং করবেন, তা এখনো জানায়নি প্রধান উপদেষ্টার দপ্তর।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে।

স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।