ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের তিন নেতা কারাগারে

অপরাধ আজকাল
October 28, 2025 10:45 am 👁️ 2,007 বার পড়া হয়েছে
Link Copied!

ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।
আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাহেব হোসেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহবুব হোসেন এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবীর সদস্য মাহবুবার রহমান তালুকদার।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. মো. আককাস সিকদার জানান, গত বছরের ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম বিস্ফোরক আইনে এ মামলা করেন। এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

পিপি মাহেব হোসেন বলেন, হাইকোর্ট বিভাগের ছয় সপ্তাহের জামিন শেষে আজ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক রহিবুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।