ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

সাগর তীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রক্তাক্ত লাশ

ax2zit
October 20, 2025 1:49 pm 👁️ 1,888 বার পড়া হয়েছে
Link Copied!

চট্টগ্রাম নগরীর বন্দর এলাকার সাগরপাড়ে শামিম মাশুদ খান (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বেটার্মিনাল সংলগ্ন সানসেট পয়েন্ট কাশবনের ভেতর স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত শামিম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার্সে ভর্তি হন। পরিবারসহ তিনি নগরীর বেপারিপাড়া এলাকায় বসবাস করতেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে শামীমকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এন্টি কাটারও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা শামীমের চিৎকার শুনে এগিয়ে গিয়েছিলেন। তবে তার হাত-পায়ের রগ কাটা থাকায় কেউ কাছে যেতে পারেননি। এক পর্যায়ে একজন ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, শামীম নাকি নিজেই বলেছিলেন—‘ঘটনাটি তিনি নিজেই করেছেন’। বিষয়টি যাচাই-বাছাই চলছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।