ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

ইসকনের ওয়েবসাইট সাময়িক ডাউন: দায় স্বীকার করলো সাইবার এডুকেশন বিডি টিম

নিজস্ব প্রতিবেদক
October 25, 2025 7:34 pm 👁️ 459 বার পড়া হয়েছে
Link Copied!

সাম্প্রতিক সময়ে আলোচিত ইসকনের একটি অফিসিয়াল ওয়েবসাইট সাময়িক সময়ের জন্য ডাউন করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে সাইবার এডুকেশন বিডি টিম।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) এক অনলাইন বিবৃতিতে সাইবার এডুকেশন বিডি টিম জানায়, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইসকনের বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদ হিসেবে আমরা প্রতিরোধমূলক এই সাইবার পদক্ষেপ নিয়েছি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা শুভ বলেন, আমরা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চাই না, তবে ইসলামবিরোধী প্রচারণা চালালে তার বিরুদ্ধে ডিজিটাল জবাব দেওয়া হবে। এটি আমাদের নৈতিক প্রতিরোধ।

তিনি আরও জানান, এটি ছিল একটি টেম্পোরারি আক্রমণ (temporary attack), যার মাধ্যমে ওয়েবসাইটটি কয়েক ঘণ্টা অচল হয়ে পড়ে। পরবর্তীতে প্রশাসকরা সেটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য, সাইবার এডুকেশন বিডি একটি স্বাধীন অনলাইন টিম, যারা ডিজিটাল সুরক্ষা ও ইসলামী মূল্যবোধ রক্ষায় কাজ করার দাবি করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।