ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া, গ্রেপ্তার সেই পর্নো তারকা দম্পতি

ডেস্ক
October 20, 2025 1:47 pm 👁️ 1,334 বার পড়া হয়েছে
Link Copied!

বান্দরবানের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকায় ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেওয়া এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে জানা যায়, তারা অনলাইনে সক্রিয় এক পর্নো তারকা যুগল।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের ওই ভাড়াবাসা থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা নিজেদের ফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে ১৩ অক্টোবর শহরের একটি ভবনের পাঁচতলায় ১০ হাজার টাকায় বাসা ভাড়া নেন। বাসা নেওয়ার সময় আইডি কার্ডসহ সব কাগজপত্র জমা দেন, ফলে কেউ তাদের পরিচয় নিয়ে সন্দেহ করেননি।

ভবনের ম্যানেজার জানান, দুজন সবসময় হেলমেট পরে বাইরে যেতেন। তাদের আচরণে তেমন কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। তবে গ্রেপ্তারের আগের দিন ‘আত্মীয়’ পরিচয়ে আরও একজন তাদের বাসায় আসেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, রাতের অভিযানে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে অনুসন্ধানী প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই যুগল আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় ছিল। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মডেল পরিচয়ে উপস্থাপন করতেন এবং ২০২৪ সালের মে মাস থেকে অনলাইনে শতাধিক ভিডিও প্রকাশ করেছেন।

তাদের কার্যক্রম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামেও বিস্তৃত ছিল, যেখানে নিয়মিত ভিডিওর লিংক, আয়ের স্ক্রিনশট এবং প্রচারণা সামগ্রী শেয়ার করা হতো।

প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এই কার্যক্রম সম্পূর্ণ অপরাধ। তারা শুধু নিজেরাই কনটেন্ট তৈরি করছিলেন না, বরং অন্যদেরও এতে উৎসাহিত করছিলেন — যা দেশে বসে পর্নো কনটেন্ট তৈরির এক ধরনের নেটওয়ার্ক গড়ে তোলার ইঙ্গিত দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।