সচরাচর যে ধরনের প্রিজন ভ্যানে আসামিদের আদালতে নেওয়া হয়ে থাকে, তা দেখা যায়নি মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সেনা কর্মকর্তাদের পরিবহনে। সবুজ রঙের একটি প্রিজন ভ্যানে তাঁদের আজ বুধবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কড়া নিরাপত্তার মধ্যে সকাল সাতটার দিকে কারা কর্তৃপক্ষের ওই ভ্যানে ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হয় ট্রাইব্যুনালে। তাঁরা সবাই ছিলেন সাধারণ পোশাকে। হাজিরা দেওয়ার পর আসামিদের নিয়ে সকাল ১০টার দিকে প্রিজন ভ্যানটি বের হয় ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে। তাঁদের আইনজীবী এম সরোয়ার হোসেন বলেছেন, এই সেনা কর্মকর্তাদের সাবজেলেই রাখা হবে
১ / ৯

সবুজ রঙের এই প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে

২ / ৯

৩ / ৯

৪ / ৯

৫ / ৯

৬ / ৯

৭ / ৯

৮ / ৯

৯ / ৯

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

