ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষার্থী সাদিয়া এক দিনের নরওয়ের রাষ্ট্রদূত

অপরাধ আজকাল
October 21, 2025 9:13 am 👁️ 1,372 বার পড়া হয়েছে
Link Copied!

এইচএসসি পরীক্ষার্থী সাদিয়া এক দিনের জন্য গত শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পঞ্চগড়ে জন্ম ও বেড়ে ওঠা সাদিয়া সব সময় ন্যায়বিচার ও সমতার পক্ষে কাজ করে আসছেন এবং ইতিমধ্যে শিশু অধিকার ও জেন্ডার সমতার একজন তরুণ কণ্ঠস্বর হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন।

এ বছরের আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে ১১ অক্টোবর। এবারের বৈশ্বিক প্রতিপাদ্য ‘The girl I am, the change I lead: Girls on the frontlines of crisis’ এবং জাতীয় প্রতিপাদ্য ‘আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।’ এ প্রতিপাদ্যগুলোই মনে করিয়ে দেয় যে সংকটের সময় মেয়েরাই পরিবর্তনের অগ্রভাগে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।