ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়া ল’ইয়ার্স এসোসিয়েশনের কমিটি গঠন: সভাপতি অ্যাড. টিটু, সম্পাদক অ্যাড. মঞ্জুর

অপরাধ আজকাল
April 18, 2026 11:43 pm 👁️ 866 বার পড়া হয়েছে
Link Copied!

গোলাম সারওয়ার সজল :

‘যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে’- এই স্লোগানকে ধারণ করে জাঁকজমকপূর্ণ আয়োজনে আশুলিয়া ল’ইয়ার্স এসোসিয়েশনের বৈশাখী অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ফুড হান্টার রুফটপ রেস্টুরেন্টে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে ৭ সদস্য বিশিষ্ট আশুলিয়া ল’ইয়ার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. মাজহারুল আনোয়ার টিটু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. মঞ্জুর আলী।

 

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম সিহাব, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ইলিয়াস হোসেন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আখতারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. আব্দুর রহিম, তথ্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো. ইসতিয়াক।

 

অনুষ্ঠানে আশুলিয়া কেন্দ্রীক আইনজীবীগণ ঐক্যবদ্ধ হয়ে একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর আহবান জানান। পরে দুপুরে খাবার শেষে শিল্পী নিঝুম সরকারের অনবদ্য সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে আনন্দে মেতে উঠেন আশুলিয়া ল’ইয়ার্স এসোসিয়েশনের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।