ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে — ড. মোহাম্মদ কামরুজ্জামানের শুভেচ্ছা

অপরাধ আজকাল
March 19, 2026 10:16 pm 👁️ 1,258 বার পড়া হয়েছে
Link Copied!

গোলাম সারওয়ার সজল :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সাভার এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার সিটিজেন ক্লাব লি: এর প্রেসিডেন্ট ড. মোহাম্মদ কামরুজ্জামান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত আনন্দ ও তাৎপর্যপূর্ণ একটি উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের আত্মশুদ্ধি, সংযম এবং সহমর্মিতার শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন আমরা সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। আমাদের সবার উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যাতে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না থাকে।”

ড. কামরুজ্জামান দেশ ও জাতির সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “এই ঈদ আমাদের সকল ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির অনুপ্রেরণা জোগাক।”

শেষে তিনি সকলকে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।