ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা

অপরাধ আজকাল
February 21, 2026 3:56 pm 👁️ 475 বার পড়া হয়েছে
Link Copied!

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সহনশীলতা বৃদ্ধি এবং বিভেদ সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন।

বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।