ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে দুই কন্যা ও এক পুত্রের জন্ম দিলেন গৃহবধূ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
October 20, 2025 6:54 pm 👁️ 489 বার পড়া হয়েছে
Link Copied!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একসঙ্গে তিনটি শিশুর জন্ম দিয়েছেন মারুফা খাতুন নামে এক গৃহবধূ। সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা শহরের ফাতেমা টাওয়ারে অবস্থিত ফাতেমা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জন্ম দেন।

Advertisement

প্রসূতি মারুফা খাতুন আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামের সাহাবুল ইসলামের মেয়ে এবং কুষ্টিয়ার খোকসা উপজেলার পদ্মবিলা গ্রামের কৃষক মিন্টু শেখের স্ত্রী। তিনি এই প্রথম মা হলেন।

সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন চুয়াডাঙ্গার গাইনি বিশেষজ্ঞ ডা. লীফা নারছিছ চৈতী ও এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা. আব্দুস সালাম। জন্ম নেওয়া তিন নবজাতক ও তাদের মা বর্তমানে সুস্থ আছেন।

ডা. লীফা নারছিছ চৈতী যুগান্তরকে জানান, মারুফা খাতুন প্রথমে আমার স্থানীয় চেম্বারে চিকিৎসা নিতে আসেন। তখন আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানা যায় তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। নিয়মিত চিকিৎসা নেওয়ার পর নির্ধারিত তারিখ অনুযায়ী সিজার করা হয়। সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুটি ফুটফুটে কন্যা ও একটি ছেলে সন্তান জন্ম নেয়।

ফাতেমা হাসপাতালের মালিক মনজুর আলী জানান, তিন নবজাতকের মধ্যে প্রতিটির ওজন প্রায় ২ কেজি ৫০০ গ্রাম করে। মা ও তিন নবজাতক সুস্থ থাকায় হাসপাতালের চিকিৎসক ও পরিবারের সদস্যরা আনন্দে উচ্ছ্বসিত।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম এ প্রসঙ্গে বলেন, একসঙ্গে তিন সন্তানের জন্ম নিঃসন্দেহে আনন্দের খবর। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মা ও নবজাতকদের দেখতে ইতোমধ্যে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ভিড় জমেছে হাসপাতাল প্রাঙ্গণে। খুশির খবরটি ছড়িয়ে পড়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।