নেত্রকোণা জেলা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর ২০২৬ মেয়াদের বোর্ড গঠনে নারী নেতৃত্বের শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা গেছে। গত ২৯ ডিসেম্বর সারা দেশে একযোগে ভিবিডি জেলা বোর্ড নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলা কমিটির সদস্যরা জেলা ভিত্তিক সাতটি পদের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
পরদিন ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় সংগঠনটির ন্যাশনাল বোর্ডের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে। ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট সাতটি পদের মধ্যে পাঁচটিতেই নারী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) পদে নারী নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সংগঠনটিতে নারীদের অগ্রযাত্রা আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
নবনির্বাচিত এই বোর্ডের মেয়াদ চলবে ২০২৬ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত। নারী নেতৃত্বের এই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে ভিবিডি নেত্রকোণা জেলা ভবিষ্যতে জেলার উন্নয়নমূলক কার্যক্রমে আরও কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নেত্রকোণা জেলা ভিবিডি ২০২৬ বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা হলেন—
১. সভাপতি: অর্চনা রানী দাস
২. ভাইস প্রেসিডেন্ট (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন): সানজিদা জাহান হিমু
৩. সাধারণ সম্পাদক: মোছা. সাথী আক্তার
৪. মানবসম্পদ কর্মকর্তা: মোহাম্মদ আল ওহি
৫. কোষাধ্যক্ষ: তৃষ্ণা মজুমদার
৬. প্রকল্প কর্মকর্তা: মোহাম্মদ সাব্বির হোসেন
৭. জনসংযোগ কর্মকর্তা: পাতা মনি
নবনির্বাচিত বোর্ডের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

