পবিত্র রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য মৌসুম। কিন্তু এই মহামাসের ফজিলত পুরোপুরি অর্জন করতে হলে পূর্বপ্রস্তুতি অপরিহার্য। ইসলামি শরিয়তে এই প্রস্তুতির জন্য যে মাসটিকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে, তা হলো শাবান মাস। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে শাবান মাসকে রমজানের প্রস্তুতির মাস হিসেবে ব্যবহার করতেন।
শাবান মাসে আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি দোয়া বিশেষ করে বেশি পড়তেন বলে বিভিন্ন হাদিসে বর্ণনা এসেছে। রজব ও শাবান উভয় মাসে এই দোয়া বেশি পাঠ করার কথা রয়েছে। সম্ভব হলে এই দোয়া পড়ে মহান আল্লাহর কাছে তাওফিক চাওয়া যায়। কিংবা অন্য কোনো দোয়া পড়েও আল্লাহর কাছে তাওফিক কামনা করা যায়, যেন আল্লাহ রমজান মাসে বেশি থেকে বেশি নেক আমল ও ইবাদত-বন্দেগি করার তাওফিক দান করেন।
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রজব ও শাবান মাসব্যাপী বেশি বেশি বরকত হাসিলের দোয়া করতেন। রমজান মাসে ইবাদত করার সুযোগ চাইতেন। তিনি এ দোয়া বেশি বেশি পড়তেন। দোয়াটি হলো–
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ(উচ্চারণ : আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান।)
অর্থ : হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমজান আমাদের নসিব করুন। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৫৯)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

