ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

বিল্ডিং কোড মানা হয়নি ৯০ ভাগ পুরোনো ভবনে, পুরান ঢাকা ভূমিকম্পের চরম ঝুঁকিতে

অপরাধ আজকাল
November 23, 2025 4:07 am 👁️ 1,165 বার পড়া হয়েছে
Link Copied!

পুরান ঢাকা এবং রাজধানীর অন্যান্য এলাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়নি। ফলে ভূমিকম্পে চরম ঝুঁকিতে রয়েছে এসব অঞ্চলের ভবনগুলো।
আজ শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর খাদ্য ও শস্যমেলার উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা বলেন, প্রায় ৯০ ভাগ পুরোনো ভবনে বিল্ডিং কোড না মানায় ঢাকা ও পুরান ঢাকা ভূমিকম্পের চরম ঝুঁকিতে রয়েছে।
উল্লেখ্য, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকা, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জের রূপপুরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দুই শিশুসহ ৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছে দুই শতাধিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।