ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

২ ঘন্টা পর ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করলো ইটভাটা মালিক-শ্রমিকরা

সাইফুল ইসলাম শাওন:
November 19, 2025 9:02 am 👁️ 485 বার পড়া হয়েছে
Link Copied!

ইটভাটা মালিক-শ্রমিকদের দাবির বিষয়ে তাদের সাথে আলোচনার আশ্বাসে প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন বিক্ষোভকারীরা।

 

বেলা ১২ টার কিছু সময় আগে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

 

অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, মহাসড়ক এখন ক্লিয়ার, বিক্ষোভকারীদের সাথে আমরা কথা বলছি, তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন, পরিবেশ অধিদপ্তরের লোকজনও আসবে।

 

এর আগে, আজ সকাল ১০ টা নাগাদ অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা-উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানের প্রতিবাদে এবং ইটভাটা সচল রাখার দাবিতে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাভার উপজেলা শাখার ব্যানারে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় ইট ভাটা মালিক ও শ্রমিকরা।

 

এসময় অবরোধের মুখে মহাসড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলরত নাগরিকরা।

 

ইটভাটার মালিকরা বলেন, ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত আমাদের সময় দিতে হবে। আমাদের লেবারদের টাকা দেওয়া রয়েছে, মাটি সংগ্রহ করা আছে, ২০২৬ সালের পর সরকার যদি বাধা দেয়, আমরা আর চালাবো না।

 

তারা আরও বলেন, গত বছর আদালতের নির্দেশনার পর যখন অভিযান শুরু হয়, তখন আদালত বলেছিলেন যারা বৈধ আছেন তারা থাকেন। গত বছরই যদি সাভারকে ডিগ্রেডেড এয়ার শেড ঘোষণা করা হতো তাহলে এবছর আমরা বিনিয়োগ করতাম না, আমাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। ঢাকার পরিবেশ আমরা দূষিত করতে চাইনা, কিন্তু এই সিজনটা আমাদের সময় দিতে হবে। এছাড়াও আমাদের পক্ষে আদালত থেকে আমরা রায়ও নিয়ে এসেছি, সেটিও মানা হচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।