ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির নির্বাচনী সমাবেশ

অপরাধ আজকাল
November 9, 2025 11:22 am 👁️ 609 বার পড়া হয়েছে
Link Copied!

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও নেত্রকোণা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এর নির্বাচনী সমাবেশ ও বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা সদর, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আজ রোববার দুপুরে ঐতিহাসিক মোক্তার পাড়া মাঠে এ শোডাউন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে ঢাক ঢোল পিটিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে মোক্তার পাড়া মাঠ এসে জড়ো হয়। শেষ পর্যন্ত নির্বাচনী সমাবেশটি বিশাল জনসমুদ্রে পরিনত হয়।

শোডাউন পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, নেত্রকোনা সদর-বারহাট্টা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সামছুল আলম মারুফ, ইমরান খান চৌধুরী, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু ও সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম প্রমূখ।

পরে একটি বিশাল ধানের শীষের মিছিল নিয়ে জেলা শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মোক্তার পাড়া মাঠ এসে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।