ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালখালীতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

ঢাকা প্রতিনিধি
November 9, 2025 10:44 am 👁️ 658 বার পড়া হয়েছে
Link Copied!

চট্টগ্রামের বোয়ালখালীতে তিন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বোয়ালখালী পৌর সভার গোমদণ্ডী ফুলতল এলাকায় ইয়াব সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটের অবশিষ্টাংশ ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, পৌরসভার পশ্চিম গোমদণ্ডীর মৃত নুর নবীর ছেলে মো. নায়েম উদ্দিন (২৫), আবু সাঈদের ছেলে নাজমুল হাসান (১৯) ও আবুল কালামের ছেলে মো.ওসামা বিন হোসাইন জিয়া (২২)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুইজনকে ১৪ দিন করে ও অপর একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা চালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের খ সার্কেলের উপ পরিদর্শক এ কে এম আজাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।