ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিশু শ্রমিক নিহত

ঢাকা প্রতিনিধি
November 9, 2025 10:01 am 👁️ 1,936 বার পড়া হয়েছে
Link Copied!

জেলার ফকিরহাটে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মো. সামিরুল ইসলাম (১১) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে।

আজ সকালে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিরুল ইসলাম কুমিল্লার হোমনা উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে। সে বাবার সঙ্গে কাটাখালী এলাকায় একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করত এবং সেখানেই ভাড়া বাসায় থাকত।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে সামিরুল কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকাগামী ‘সেতু পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উত্তম পাল বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।