ঢাকাSaturday , 3 October 2026
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্ত্রীকে নিয়ে ভিডিও ধারণ

নিজস্ব প্রতিবেদ :
October 2, 2026 11:36 pm 👁️ 2,152 বার পড়া হয়েছে
Link Copied!

সাভারে জমি নিয়ে বিরোধের জ্বেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহুর্তের ভিডিও ধারন করার অভিযোগ উঠেছে খোরশেদ আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে আজ ওই ব্যক্তির স্ত্রী মুন্নি নিজেই ঘটনার দ্বায় স্বীকার করে নিজের মুঠোফোনে ভিডিও ধারন করে ।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সাভারের ভাগ্নিবাড়ি এলাকার খোরশেদ আলমের সাথে দীর্ঘদিন যাবৎ একই এলাকার টুটুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে । জমি নিয়ে বিরোধের জ্বেরে খোরশেদ আলম তার প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের স্ত্রীর সাথে ব‍্যক্তিগত মুহুর্তে‍্যর একটি ভিডিও ধারন করে । পরবর্তীতে ভুয়া আইডির মাধ্যমে ওই ভিডিও তার স্ত্রীর মুঠোফোনে পাঠিয়ে টাকা দাবী করে । অন‍্যথায় ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয় । পরে কৌশলে এই ঘটনায় প্রতিপক্ষ ভিডিও ধারন করে হুমকি দিচ্ছে এমন অভিযোগ তুলে

 টুটুল ইসলাম ও  সোহেল রানাসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । পরে পুলিশ অভিযোগের তদন্ত করতে গিয়ে ভিডিওর সত্যতা খুঁজে না পেয়ে অভিযোগ আমলে নেয়নি।

এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল-আমিন বলেন, দুই মাস আগে খোরশেদ আলম একটি ভিডিও ধারন ও হুমকির অভিযোগ দেয় থানায় । পরে তদন্ত করতে গিয়ে ভিডিওটি পুরাতন ও নিজেরাই (স্বামী-স্ত্রী) করেছে বলে প্রমান হয় । এছাড়াও স্থানীয়দের সাথে কথা বলে ফাঁসানোর জন্য এই ঘটনা সাজানো হয়েছে বলে জানা যায় । সে কারনেই অভিযোগটি আমলে নেওয়া হয়নি ।

এদিকে বৃহস্পতিবার খোরশেদ আলম ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের কারনে বিরোধ শুরু হয় । এসময় তার স্ত্রী মুন্নি আক্তার নিজের মুঠোফোনে স্বামীর হামলার ঘটনার একটি ভিডিও ধারন করে । ওইসময় প্রতিপক্ষকে ফাঁসাতে তাদের ব‍্যক্তিগত মুহুর্তের ভিডিওর কথাও তিনি স্বীকার করে তার স্বামীর উপর দায় চাপান । এ বিষয়ে জানতে চাইলে মুন্নি বিষয়টি স্বীকার করে বলেন, তার স্বামী তাকে দিয়ে মিথ্যে‍্য স্টেচমেন্ট দিয়ে থানায় অভিযোগ করেছে ।

এ ব‍্যাপারে ভুক্তভোগী টুটুল ইসলাম বলেন, খোরশেদ আলম এলাকায় চিহ্নিত একজন খারাপ লোক। তাদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে । সে কারনে তাদেরকে ফাঁসাতে নিজেরাই ভিডিও ধারন করে  তাদের বিরুদ্ধে ব্লাকমেইল ও হুমকির অভিযোগ তুলেন । এখন তাদের স্বামী-স্ত্রীর মধ‍্যে বিবাধ হওয়ায় প্রকৃত সত‍্য বেড়িয়ে আসছে । তিনি খোরশেদ আলমের বিচার দাবী করেন ।

এ বিষয়ে অভিযুক্ত খোরশেদ আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।