ঢাকা সাভারের বেঁদেপাড়া এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২শ পিছ ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সাভার শাখা।
বৃহস্পতিবার ২৭ আগস্ট গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাভার শাখার সাব ইন্সপেক্টর জেরিন সুলতানা।
গ্রেফতারকৃতরা হলেন, জাকিরুল ইসলাম (৩০), মহসিন(২৯), শেরাওনা আক্তার (২৪) ললিতা আক্তার (৩০)।
জেরিন সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে এমন তথ্যে ছিলো তাদের কাছে। সাভার বেদেপাড়া থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে নিয়ে আসা হয় সাভার আলম নগর হাউজিংয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে।
গ্রেফতারের এই সংবাদ শুনেই সাভার বেঁদেপাড়ার লস্কর মাদবর তাদের অফিসে এসে তদবির শুরু করেন এবং লস্কর বলেন তাকে ঢাকার সব বড় বড় পুলিশ কর্মকর্তারা চিনে। সেই বড় বড় পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে তাদের চাপ দিতে থাকেন। ঠিক সেই মুহূর্তে কয়েকজন গণমাধ্যম কর্মী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত হলে শটকে পড়েন মাদবর পরিচয় দেওয়া সেই লস্কর মাদবর। স্থানীয়রা জানান, এই লস্কর মাদবর গোপনে মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন। লস্কর মাদবর বলেন, আমি সাভারের আলম নগর হাউজিংয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে ছিলাম কিন্ত কোন তদবির করি নাই।

