ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধসে দুজন নিহত

অপরাধ আজকাল
July 28, 2026 4:13 pm 👁️ 963 বার পড়া হয়েছে
Link Copied!

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কিনতে এসে দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর ধসে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম নাছিমা বেগম। তিনি মিরপুর-২ নম্বরে জনতা হাউজিং এলাকায় থাকতেন। নিহত আরেকজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মিরপুর মডেল থানা–পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীরের পাশে লাইন ধরে টিসিবির পণ্য কিনছিলেন লোকজন। বেলা দেড়টার দিকে হঠাৎ কলেজের দেওয়াল ধসে পড়ে। এতে টিসিবির লাইনে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। কারো মুখ, কারো পা থেতলে যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের এক পাশের পুরনো সীমানা প্রাচীর হঠাৎ করেই ধ্বসে পড়েছে। টিসিবির পণ্য কিনতে আসা দুজন নিহত হয়েছেন। বাকীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।