ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা ডিসি অফিসের সামনে মানববন্ধন, মামলার হয়রানির অভিযোগ

জসিম মিয়া
July 22, 2026 6:22 pm 👁️ 1,327 বার পড়া হয়েছে
Link Copied!

 

গাইবান্ধা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি রেস্টুরেন্টকে কেন্দ্র করে দায়ের করা মামলায় নিরীহ গ্রামবাসীকে হয়রানি করা হচ্ছে।

বক্তারা বলেন, গত ২৪ জুন ভেড়ামারা ব্রিজ সংলগ্ন একটি রেস্টুরেন্টের এক কর্মচারীর বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠার পর ঘটনাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি করে। পরে বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে অগ্নিসংযোগ করে বলে তারা দাবি করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর রেস্টুরেন্টের মালিক মানিক মিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছেন। তাদের দাবি, ওই মামলাকে কেন্দ্র করে এলাকাবাসীকে বিভিন্নভাবে হয়রানি ও চাঁদা দাবির চেষ্টা করা হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক শিবির সভাপতি রুম্মন। এছাড়া এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বেবী আক্তার, আশা আক্তার ও রোকসানা আক্তার।

তারা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।