ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধতায় ধসে যাওয়া চাপাইন রোড দ্রুত সংস্কার: এলাকাবাসীর পাশে জামায়াত, ঘটনাস্থল পরিদর্শনে হাসান মাহবুব মাস্টার

গোলাম সারওয়ার সজল :
July 14, 2026 5:58 pm 👁️ 776 বার পড়া হয়েছে
Link Copied!

দীর্ঘদিনের টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে সাভার পৌরসভার মাতৃ বাগান জামে মসজিদ সংলগ্ন চাপাইন রোডের একটি অংশ ধসে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এমন পরিস্থিতিতে বিষয়টি ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার-এর নজরে এলে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত সড়কের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়। এতে অল্প সময়ের মধ্যেই সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক হয়ে আসে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় হাসান মাহবুব মাস্টার বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করাই আমাদের দায়িত্ব। কোনো এলাকার মানুষ যেন একটি ছোট সমস্যার কারণেও দীর্ঘদিন কষ্ট না পায়, সে লক্ষ্যেই আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। একটি নিরাপদ, আধুনিক ও জনবান্ধব সাভার গড়তে জনগণের পাশে থেকে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের মতে, সাময়িকভাবে সড়কটি সংস্কার হওয়ায় যাতায়াতের সমস্যা দূর হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা ও টেকসই সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, মাতৃ বাগান জামে মসজিদের সভাপতি আবদুস সালাম মোল্লা, জামায়াত মনোনীত সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তাজুল ইসলাম খান, ৭ নম্বর ওয়ার্ড আমির এনায়েত উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।