ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায় করলো নরওয়ে

অপরাধ আজকাল
July 6, 2026 4:13 am 👁️ 2,062 বার পড়া হয়েছে
Link Copied!

হেক্সা মিশনে আরও একবার ব্যর্থ ব্রাজিল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছে সেলেসাওরা। ম্যাচে জোড়া গোল করেছেন আলিং হালান্ড। এতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ম্যাচের ৪ মিনিটেই ব্রাজিলের জালে বল জএয়ায় নরওয়ে। তবে গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর ১১ মিনিটে বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পেয়ে যান ম্যাথউস কুনহা। তবে মুহূর্তেই স্লাইডিং ট্যাকলে তাকে থামিয়ে দেন ক্রিস্টোফার আয়ের।

কুনিয়া সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি সেটি নাকচ করে দেন। পরে ভিএআর যাচাইয়ের পর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

কিন্তু ম্যাচের পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। তার শট ঠেকিয়ে দিয়েছেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে।

ম্যাচের ৪০ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। ডি বক্সের ভেতর থেকে ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া শট সেভ করেছেন নরওয়ে গোলকিপার। প্রথমার্ধের শেষ দিকে নরওয়ের একটি আক্রমণ ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেছেন অ্যালিসন। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে গোলের লক্ষ্যে একের পর আক্রমণ করেও গোলের দেখা পায়নি ব্রাজিল। উলটো ম্যাচের ৭৯ মিনিটে দুর্দান্ত এক হেডে গোল করে নরওয়ে এগিয়ে দিয়েছেন হালান্ড।

বিস্তারিত আসছে…

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।