ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের মোটরসাইকেল মহড়া

গোলাম সারওয়ার সজল :
June 27, 2026 12:55 am 👁️ 758 বার পড়া হয়েছে
Link Copied!

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সপ্তাহব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চম দিনে সাভারে মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাভার থানা যুবদল ও সাভার পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ মোটরসাইকেল মহড়ায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মহড়াটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
মোটরসাইকেল মহড়ায় উপস্থিত ছিলেন সাভার পৌর যুবদল নেতা লায়ন শাকিল সরকার, মেহেদী হাসান পলাশ, এরশাদ হোসেন জয়সহ সাভার থানা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, “অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে যুবদল সবসময় সোচ্চার থাকবে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে সত্য তুলে ধরাই আমাদের লক্ষ্য। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”
তারা আরও বলেন, “সপ্তাহব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় সাভারেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হচ্ছে। ভবিষ্যতেও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সকল সাংগঠনিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হবে।”
কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মহড়া সমাপ্ত করেন। আয়োজকদের দাবি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মোটরসাইকেল মহড়ায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি সাভারে যুবদলের সাংগঠনিক শক্তি ও ঐক্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।