ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, কর্মসংস্থান হবে সাড়ে ৩ লাখ লোকের

অপরাধ আজকাল
June 11, 2026 5:28 pm 👁️ 653 বার পড়া হয়েছে
Link Copied!

ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন চলছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন। বাজেট প্রস্তাবে বলা হয়েছে আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানো হবে। এতে পরোক্ষ কর্মসংস্থান হবে প্রায় সাড়ে ৩ লাখ লোকের।

বৃহস্পতিবার বিকাল ৩ টার পর বাজেট অধিবেশন শুরু হয়। এটি তারেক রহমান সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন  এবং পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

• আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে; এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩.৫ লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে।

• ২০২৬-২৭ অর্থবছরে ২৫,৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা রোপণ; ৩,৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা রোপণ; ৪,০০০ হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণ; বসতবাড়ি বনায়নে ৫৬ লাখ চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ ;

• ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি’-এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে নিজ বাসায় বা আঙিনায় ১ কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা চূড়ান্ত ।

• জলবায়ু পরিবর্তনের অভিঘাতের গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ;

• ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ একনেক কর্তৃক অনুমোদন;

• দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যবদল ও জীবনযাত্রার মান উন্নয়নে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ;

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।