ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

অ্যাথলেটিকোর অন্যরকম আর্সেনাল মিশন

স্পোর্টস ডেস্ক
October 21, 2025 8:41 am 👁️ 434 বার পড়া হয়েছে
Link Copied!

অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়ে ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন জুলিয়ান আলভারেজ। তিনি ছাড়া দলের আর কেউ তেমন ভালো খেলতে পারছেন না। যে কারণে কাঙ্ক্ষিত সাফল্য আসছে না। এ জন্য আর্জেন্টাইন এ তারকার ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে অ্যাথলেটিকো মাদ্রিদ যে ইউরোপের এলিট ক্লাবগুলোর একটি, সেটি প্রমাণের তাগিদ নিয়েই আজ লন্ডনে আর্সেনালের মুখোমুখি হচ্ছে তারা। আজ পিএসজি, বার্সেলোনা, ম্যানসিটিরও খেলা আছে। এর মধ্যে চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে বায়ার লেভারকুজেনের।

গত সেপ্টেম্বরেই ইংল্যান্ড সফরে এসেছিল অ্যাথলেটিকো। এনফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের সে ম্যাচে লিভারপুলের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে গিয়েছিল তারা। এরপর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে গত ছয় ম্যাচ অপরাজিত রোজিব্লাংকোসরা। ২০২৪-২৫ মৌসুম শূন্য হাতে শেষ করার পর এবার লা লিগাতেও বাজে শুরু করেছে দিয়াগো সিমিওনির দল। এজন্যই আলভারেজের দল ছাড়ার গুঞ্জন উঠেছে। বার্সেলোনা নাকি বর্ষীয়ান স্ট্রাইকার রবার্ট লেভানডস্কির শূন্যস্থান বিশ্বকাপজয়ী এ তারকাকে দিয়ে পূরণ করতে চায়।

এ গুঞ্জনে ঘি না ঢাললেও একেবারে উড়িয়েও দেননি আলভারেজ, ‘মানুষ সবসময়ই এসব নিয়ে কথা বলে!’ ২০২৪ সালে ৮৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকোতে যোগ দেন আর্জেন্টাইন এ স্ট্রাইকার। প্রথম মৌসুমেই ২৯ গোল করে নজর কাড়েন তিনি। এর মধ্যে তিক্ত অভিজ্ঞতাও হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বিতর্কিত সিদ্ধান্তে তাঁর পেনাল্টি বাতিল করা হলে রিয়াল মাদ্রিদের কাছে বিদায় নিয়েছিল অ্যাথলেটিকো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।