ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

তেলের দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানাল পাম্প মালিক সমিতি

অপরাধ আজকাল
April 19, 2026 2:12 am 👁️ 896 বার পড়া হয়েছে
Link Copied!

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে তেলের দাম সমন্বয় করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এর ফলে বাজারে তেলের কৃত্রিম সংকট ও মজুদ প্রবণতা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মীর আহসান উদ্দিন পারভেজ আরো বলেন, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেল বিক্রিতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সাপ্লাই চেইন আরো কার্যকর হবে। এতে সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে আস্থাও বাড়বে।

তিনি সরকারের এমন বাস্তবসম্মত পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে ভবিষ্যতেও জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় থাকে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।