ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

অপরাধ আজকাল
March 29, 2026 12:00 pm 👁️ 724 বার পড়া হয়েছে
Link Copied!

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

রবিবার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে ১ নম্বর ভবন থেকে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।

এ সময় কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজ খবর নেন সরকারপ্রধান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পরে ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এরপর সকাল ১০ টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকারপ্রধান। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নিবেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।