ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প

অপরাধ আজকাল
March 28, 2026 3:11 pm 👁️ 1,580 বার পড়া হয়েছে
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার জোর দিয়ে বলেছেন,  ইরানকে তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিতে হবে, যাতে একটি শান্তিচুক্তি করা যায়।

তিনি অবশ্য এই গুরুত্বপূর্ণ জলপথটিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে অভিহিত করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটনের বেশ কয়েকটি ভবনের নাম নিজের নামে পরিবর্তন করেছেন, তিনি তার মন্তব্যকে একটি ‘ভুল’ বলে অভিহিত করেন। তবে তিনি আরও বলেন, ‘আমার ক্ষেত্রে কোনো কিছুই
আকস্মিকভাবে ঘটে না।’

তেহরানের অস্বীকার করা সত্ত্বেও দেশটি একটি চুক্তিতে আসতে প্রস্তুত বলে নিজের দাবি পুনর্ব্যক্ত করে ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বলেন, মাসব্যাপী এই সংঘাতের অবসানের জন্য আলোচনা চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তেহরানের নেতৃত্ব, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পারমাণবিক কর্মসূচি—সবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মায়ামিতে সৌদি-সমর্থিত এফআইআই প্রায়োরিটি ইনভেস্টমেন্ট ফোরামে ট্রাম্প বলেন, ‘আমরা এখন আলোচনা করছি এবং আমরা যদি কিছু করতে পারি তবে তা দারুণ হবে, তবে তাদের হরমুজ প্রণালি খুলে দিতে হবে।’
গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিয়েছে, সেভাবে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়াও একটি ‘বিকল্প’—যদিও যুদ্ধ এখনও চলছে।

সংঘাতের আগে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ছিল। সংঘাতের পর থেকে এই  জলপথটি স্থবির হয়ে পড়েছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছেন যে, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য স্থায়ী ‘টোলিং সিস্টেম’ প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। এখান দিয়ে বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ চলাচল করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।