ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

নাসিরনগরে সংঘর্ষের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই

অপরাধ আজকাল
March 27, 2026 7:45 pm 👁️ 1,975 বার পড়া হয়েছে
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচনী পূর্ববিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে উপজেলা বিএনপি। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দলটি।

শুক্রবার দুপুরে নাসিরনগর উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন।

লিখিত বক্তব্যে বশির উদ্দিন বলেন, ২৪ মার্চ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উপজেলার নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় বিএনপিকে জড়ানো হয়েছে, যা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, উক্ত ঘটনার সঙ্গে নাসিরনগর উপজেলা বিএনপি, গোয়ালনগর ইউনিয়ন বিএনপি বা অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।

তিনি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির কয়েকজন নেতা জানান, সংঘর্ষে জড়িত এক পক্ষের নেতৃত্বদানকারী আবুল কাশেম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে বহিষ্কৃত নেতা এ. কে. এম. কামরুজ্জামানের পক্ষে কাজ করেছিলেন। অপরদিকে রহিম তালুকদার নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী এম. এ. হান্নানের পক্ষে ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।