ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

অসহায় মানুষের পাশে মানবিক হাত: ঈদ উপহার বিতরণ করলো ‘জীবনের যত্ন কল্যাণ সংস্থা’

অপরাধ আজকাল
March 18, 2026 9:19 pm 👁️ 1,584 বার পড়া হয়েছে
Link Copied!

গোলাম সারওয়ার সজল :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন “জীবনের যত্ন কল্যাণ সংস্থা”। বুধবার (১৮ মার্চ ২০২৬)ইং সাভার নামা বাজার  সংস্থাটির নিজস্ব অফিস প্রাঙ্গণে আয়োজিত এক মানবিক কর্মসূচির মাধ্যমে প্রায় ৩২০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার রোড কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবনের যত্ন কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শাহরিয়ার আরেফিন হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক জহির রায়হান সেলিম, দপ্তর সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য অনন্ত কুমার সরকার।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট তানভীর হোসেন রাজিব, বৃন্দাবন সাহা, ডাক্তার আবু তালহা, শাহিনুর কাইয়ুম নয়ন, রাজিব খান, লায়ন শাকিল সরকার ও গোলাম সরোয়ার সজলসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এমন উদ্যোগ সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।