ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে: রিজভী

অপরাধ আজকাল
October 20, 2025 7:02 pm 👁️ 417 বার পড়া হয়েছে
Link Copied!

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, দেশে পরপর কয়েকটি অগ্নিকান্ডের ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তারা মনে করছেন, একটা বড় ধরনের সিরিজ নাশকতার ঘটনা ঘটতে পারে। সিরিজ কোনো ঘটনা ঘটলে বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। দেশ ঠিকমতো চলছে না এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য দেশি ও বিদেশি শক্তির হাত আছে।

সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুঁড়ি গ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন,  নির্বাচন মানেই গণতন্ত্র নয়, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানি।

পিআর প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ পিআর বুঝে না, আমরাও বুঝি না। জনগণ জানে তার পছন্দমতো প্রার্থীকে সে ভোট দিবে। পছন্দমতো প্রার্থীকে তাকে তো চিনতে হবে, এলাকার এমপি হবে কে। আপনি চিনলেন না, আপনি ভোট দিলেন একটি মার্কায়; তারপর হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন অমুক লোক আপনাদের প্রার্থী, আপনাদের ভাল লাগবে?

নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে রিজভী বলেন, সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে একটি অবাধ সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা সক্ষম।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কারও সঙ্গে তাদের কথা এবং অঙ্গীকার বরখেলাপ করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমান, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামের দৃষ্টিহীন শিল্পী জাহাঙ্গীর আলম তারেক রহমানকে নিয়ে একটি গান পরিবেশন করেন। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর আগে সকালে চান্দিনায় জুলাই আন্দোলনে এক শহীদের কবর জিয়ারত করেন রিজভী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।