ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

অপরাধ আজকাল
March 14, 2026 11:03 pm 👁️ 1,878 বার পড়া হয়েছে
Link Copied!

ঢাকায় অবস্থানরত ফেনী জেলার বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়া। সংগঠনের সাধারণ সম্পাদক আদিত্য আরাফাতের সঞ্চালনায় ইফতার আয়োজনটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। ইফতার আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকলে বিনিয়োগ বাড়বে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইফতারের আগে দেওয়া বক্তব্যে ফেনীর উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান ফেনীর বিশিষ্টজনরা। ফেনীতে মেডিকেল কলেজ এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি উল্লেখ করে অবিলম্বে এ ব্যাপারে সরকারি পদক্ষেপ দাবি করেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ইনভেস্টমেন্ট করপোরেশন (আইসিবি) এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, দেশ রুপান্তরের প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, দৈনিক আমার কাগজ এর সম্পাদক ফজলুল হক রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক রফিকুস মুনির চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, ফেনী সমিতি ঢাকার আহবায়ক আবদুল্লাহ চৌধুরী, সদস্য সচিব হুসাইন কাউসার, ফেনী ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক জহির উদ্দিন আলমগীর, রাজনৈতিক বিশ্লেষক রিন্টু আনোয়ার,  ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সভাপতি তানভীর আলাদীনসহ সংগঠনের সংগঠনের সাবেক বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।