ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে নিজ বাড়ির সামনে ব্যবসায়ী খুনের ঘটনায় আটক ২

অপরাধ আজকাল
November 8, 2025 5:52 am 👁️ 1,623 বার পড়া হয়েছে
Link Copied!

চট্টগ্রামের নগরীর হালিশহরে নিজ বাড়ির সামনে ব্যবসায়ী মো. আকবরের খুনের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে আকবরের পরিবারের সদস্যরা মরদেহ বুঝে নিতে থানায় আসেন। বেলা ১১টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি শুরু করে পুলিশ।

হালিশহর থানার ডিউটি অফিসার এএসআই জান্নাত আরা বলেন, রাতে খুনের ঘটনায় ২ জন আটক হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। নিহত আকবর ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে।

প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে এ খুন হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, নিহত আকবর এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী। প্রতিদিনের মতো রাতের বেলায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ হোন্ডায় এসে ৪-৫ জন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে চমেকে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।