ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে আমদানি নিষিদ্ধ ৮ লাখ টাকার হোমিওপ্যাথিক ওষুধ জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
November 1, 2025 6:27 am 👁️ 2,007 বার পড়া হয়েছে
Link Copied!

যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে মালিকবিহীন আমদানি নিষিদ্ধ ৮ লাখ ৮ হাজার টাকা মূল্যের হোমিওপ্যাথিক ওষুধ জব্দ করেছে বিজিবি।

শনিবার (১ নভেম্বর) সকালে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধের একটি চালান জব্দ করা হয়েছে। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানিয়েছেন, বিজিবি সীমান্ত এলাকায় চোরাকারবারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।