ঢাকাSunday , 27 September 2026
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

গোলাম সারওয়ার সজল :
July 8, 2026 4:33 pm 👁️ 467 বার পড়া হয়েছে
Link Copied!

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।

পুলিশ জানায়, গত ৭ জুলাই ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানার গোমাইল এলাকায় এসআই (নিঃ) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মো. আল আমিন (২০) নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

একই রাতে রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানার উত্তর কলমা এলাকায় এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আরেকটি অভিযান পরিচালনা করেন। এ সময় মো. স্বাধীন (২৪), মো. আল-আমিন (৩১) ও মনির হোসেন (২৩) নামে তিনজনকে আরও ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। তাদের মধ্যে মো. স্বাধীনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ডিবি (উত্তর) সূত্রে জানানো হয়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

গ্রেপ্তার চার আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।